বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 15 নভেম্বর 2020, 06:57 বিকাল 191 বার পঠিত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় হানজালাল (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

হানজালাল উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শ্যামপুর এলাকায় ট্রাক্টরের চালক জমিতে হাল চাষ শেষে সড়কে উঠতে গিয়ে অসাবধানতাবশত শিশুটিকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।