বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব মুদি দোকানদার

অনলাইন নিউজ পোর্টাল 20 সেপ্টেম্বর 2021, 05:53 বিকাল 274 বার পঠিত
কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব মুদি দোকানদার

গত রবিবার দিবাগত রাত একটার দিকে কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায়  ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় বাড়ির মালিক জাহিদুল ইসলাম অগ্নিদগ্ধ হয়ে উলিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ অগ্নিকাণ্ডে ঘটনাটি ঘটেছে পৌরসভার পশ্চিম শিববাড়ী বৈরাগী পাড়া এলাকায়।

 ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, জাহিদুল বাড়ি সংলগ্ন তার মুদি দোকান বন্ধ করে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করছিলেন। এ সময় দোকানের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে গ্যাস সিলিন্ডারের সংযোগ হয়ে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের ফ্রিজ-টিভিসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল, নগদ প্রায় ৩ লাখ টাকা ও পাশের গোয়াল ঘরে থাকা এক লাখ টাকা মূল্যের একটি গরুসহ প্রায় ১০ লাখ টাকার জিনিসপত্র ভূস্মীভূত হয়।


 ফায়ার সার্ভিস মাত্র চার কিলোমিটারের দূরত্ব ঘটনাস্থল থেকে। তবে সময় মতো না পৌঁছানোয় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।