কর্পোরেট করহার কমলো আড়াই শতাংশ
ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে কর্পোরেট করহার আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করেছেনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আশা করছেন-এর মাধ্যমে দেশের অর্থনীতির বিকাশ ঘটবে আরও দ্রুত।
প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের কর্পোরেট করহার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৭ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে, এক্ষেত্রে সকল প্রকার প্রাপ্তি ও আয় এবং ১২ লাখ টাকার অতিরিক্ত ব্যয় ও বিনিয়োগ অব্যশই ব্যাংকের মাধ্যমে লেনদেন করার শর্ত মেনে চলতে হবে।
এছাড়া, এক ব্যক্তির মালিকানাধীন কোম্পানি প্রতিষ্ঠায় উৎসাহ প্রদানে এই কোম্পানির কর্পোরেট করহার ২৫ শতাংশ থেকে হ্রাস করে ২২ দশমিক ৫ শতাংশ এবং শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট করহার ২২ দশমিক ৫ শতাংশ থেকে হ্রাস করে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।