বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনায় গত এক সপ্তাহে মৃত্যুশূন্য পটুয়াখালী

অনলাইন নিউজ পোর্টাল 25 আগস্ট 2021, 10:36 দুপুর 463 বার পঠিত
করোনায় গত এক সপ্তাহে মৃত্যুশূন্য পটুয়াখালী

 পটুয়াখালী জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহের মধ্যে  কোন রোগী মারা যায়নি। তবে নতুন করে আরও ২২ জন রোগী শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় জেলার সবকটি উপজেলায় ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ২২জনের পজেটিভ এসেছে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এসব তথ্য নিশ্চিন্ত করেছেন।

সিভিল সার্জন শিপন জানিয়েছেন ,পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১০৭ জন। বর্তমানে মোট ৬১৭জন রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৫ জন এবং বাড়ীতে রয়েছেন ৫৬২ জন। এ পর্যন্ত ৩৫ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।