করোনায় আক্রান্ত হলেন মোদির পরিবার
অনলাইন নিউজ পোর্টাল
•
28 এপ্রিল 2021, 08:37 সকাল
•
819 বার পঠিত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাচি নরমাদাবেন মোদি। মঙ্গলবার আহমেদাবাদের এক হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি গুজরাটের নিউ রনিপ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি নরেন্দ্র মোদির বাবা দামোদরদাসের ছোট ভাই জগজীবনদাসের স্ত্রী ছিলেন। বহু বছর আগেই তার স্বামী জগজীবনদাসের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্লাদ মোদি বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অবস্থার অবনতি হলে দশ দিন আগে আমাদের চাচি নরমাদাবেনকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।