বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ৯৯১

অনলাইন নিউজ পোর্টাল 05 জানুয়ারী 2021, 04:32 দুপুর 82 বার পঠিত
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ৯৯১

 গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৬৭০ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ৯৯১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৭ হাজার ৯২০ জনে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।