বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৬ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 28 অক্টোবর 2021, 05:21 বিকাল 269 বার পঠিত
করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৬ জনের মৃত্যু

দেশে একদিনে করোনাভাইরাসে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪৭ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়ে। তখন মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ৮৪১ জনে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হন ৩০৬ জন। তখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জনে। সে হিসেবে আজ করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে।