করোনাকালে দারিদ্রের সংখ্যা বেড়ে আড়াই কোটি
অনলাইন নিউজ পোর্টাল
•
30 জুন 2021, 08:56 সকাল
•
191 বার পঠিত
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আঘাতে দেশে নতুন করে দুই কোটি ৪৫ লাখ মানুষ দরিদ্র হয়েছে। ২০২১ সালের মার্চ পর্যন্ত নতুন দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা হয়েছে ১৪ দশমিক ৭৫ শতাংশ। যা আগের বছর ২০২০ সালের জুন পর্যন্ত ছিল ২১ দশমিক ২৪ শতাংশ। গতকাল মঙ্গলবার প্রকাশিত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ব্র্যাক ইনস্টিটিউট অব গর্ভন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) জরিপে এসব কথা বলা হয়েছে।
জরিপে যাদের কথা বলা হয়েছে তারা দারিদ্রসীমার ওপরে বসবাস করে কিন্তু যেকোনো অভিঘাতে দারিদ্রসীমার নিচে চলে যেতে পারে, তাদেরই নতুন দরিদ্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, মহামারি শুরু হওয়ার পরে দেশের র্অথনীতিতে কোভিড-১৯ এর প্রভাব পড়েছে।