বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনার ভ্যাকসিন পৌঁছেছে কুর্মিটোলা হাসপাতালে

অনলাইন নিউজ পোর্টাল 27 জানুয়ারী 2021, 04:21 দুপুর 99 বার পঠিত
করোনার ভ্যাকসিন পৌঁছেছে কুর্মিটোলা হাসপাতালে

বহুল প্রতীক্ষিত করোনাভাইরাসের ভ্যাকসিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পৌঁছেছে। বুধবার ১২ টার দিকে এই ভ্যাকসিন হাসপাতালে পৌঁছায়। 

এই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা প্রথম করোনার ভ্যাকসিন নেবেন। আর তার মাধ্যমেই দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই উদ্বোধন অনুষ্ঠান থেকেই টিকাদান ব্যবস্থাপনার ‘সুরক্ষা’ প্ল্যাটফর্মের মোবাইল অ্যাপ ও ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভ্যাকসিন নেয়ার নিবন্ধন কার্যক্রম চালু হবে। যারা ভ্যাকসিন নিতে চান, তাদের সবাইকেই অনলাইনে নিবন্ধন করতে হবে। 

এদিকে বৃহস্পতিবার থেকে ঢাকার পাঁচটি হাসপাতালে ৪০০ থেকে ৫০০ জনকে ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি চলছে। হাসপাতালগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতাল।