বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কমলনগর সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

মোহাম্মদ খাইরুল আমিন 07 জানুয়ারী 2022, 11:47 দুপুর 300 বার পঠিত
কমলনগর সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

কমলনগরের চর লরেঞ্চ ইউনিয়নে সড়ক দূর্ঘটনায় এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।
আজ(শুক্রবার) সকাল ১০ টায় উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের হাজি রোডে (লরেঞ্চ-সাহেবের হাট সড়কে) রাস্তার খোকন চেয়ারম্যান ব্রিক ফিল্ড সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে। 

জানা যায়, মাদরাসা ছাত্র মাহমুদের হাসান শুভ (১৩) স্থানীয় চর লরেঞ্চ বাজার থেকে সাইকেল যোগে বাড়ির ফেরার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় সে গুরুতর জখম হয়ে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ছেলেটিকে মৃত ঘোষনা করেন।
নিহত শুভ চর লরেঞ্চ গ্রামের আমিন উল্লাহ চেয়ারম্যান বাড়ির আবদুস সহিদের ছেলে।ও স্থানীয় চর জগবন্ধু আলিম মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র।