শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কিমের সফল মিনি অ্যাটাক ড্রোন পরীক্ষা

অনলাইন নিউজ পোর্টাল 29 এপ্রিল 2021, 09:44 সকাল 698 বার পঠিত
কিমের সফল মিনি অ্যাটাক ড্রোন পরীক্ষা

মিনি অ্যাটাক ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করছে উত্তর কোরিয়া। বুধবার দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ডেইলি এনকে এ তথ্য জানিয়েছে।

গত ১০ এপ্রিল উত্তর কোরিয়ার নর্থ পিউনগান প্রদেশের বানচিউন এলাকার একটি কেন্দ্রে এই পরীক্ষা সম্পন্ন করেছে বলে খবর প্রকাশ করেছে ডেইলি এনকে।

তারা বলেছে, বিশ্বস্ত সামরিক সূত্রে এটা নিশ্চিত হওয়া গেছে যে উত্তর কোরিয়া এমন এক ধরণের ছোট্ট ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে যা লক্ষ্যবস্তু শনাক্তের পাশাপাশি হামলাও চালাতে পারবে।

উত্তর কোরিয়ার এই মিনি ড্রোন যুদ্ধের ফ্রন্ট লাইনে আঘাত হানতে পারে। এছাড়া এটি আঘাত হানার পর নিজেই ধ্বংস হয়ে যেতে পারে। পাশাপাশি প্রতিবেশি দেশের স্পর্শকাতর স্থাপনাগুলো সম্পর্কে তথ্য সংগ্রহেও পারদর্শী এই ড্রোন।