বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খুলনার ফায়ার ফাইটার শাকিলকে চোখের জলে শেষ বিদায়

মোহাম্মদ খাইরুল আমিন 08 জুন 2022, 09:48 সকাল 180 বার পঠিত
খুলনার ফায়ার ফাইটার শাকিলকে চোখের জলে শেষ বিদায়

সীতাকুণ্ডু বিএম কনটেইনার ডিপোতে অগ্নি নির্বাপনে নিহত ফায়ার সার্ভিস কর্মী শাকিল তরফদারের জানাজা ও দাফন নিজ বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার সুখদাঁড়া গ্রামে সম্পন্ন হয়েছে।
 
গত(৭ জুন) রাত পৌনে ৮টায় তরফদার বাড়ির মাঠে গার্ড অব অর্নারের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শাকিল তরফদারের জানাজায় আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকার শুভাকাঙ্ক্ষী, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
 ফায়ার সার্ভিস খুলনা বিভাগের উপ পরিচালক মো. সালেহউদ্দিন জানাজার আগে সরকারের পক্ষে এই পরিবারকে সর্বত সহযোগিতার আশ্বাস দেন।

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুখদারা গ্রামের সাত্তার তরফদার ও জেসমিন বেগমের তিন ছেলের মধ্যে সবার ছোট শাকিল হাসান তরফদার (২৪)। কর্মরত ছিলেন ফায়ার সার্ভিসের কুমিরা ইউনিটে ফায়ার ফাইটার পদে। শনিবার রাতে বিএম কনটেইনার ডিপোতে আগুনের খবর শুনে কুমিরা ইউনিটের সঙ্গে তিনিও ছুটে গিয়েছিলেন আগুন নেভাতে। বিস্ফোরণে ফায়ার সার্ভিসের অন্য কর্মীদের সঙ্গে নিহত হন শাকিল।