খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে লুকোচুরি শুরু হয়েছে
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে লুকোচুরি শুরু হয়েছে। গত কিছুদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে এ বিষয়ে বিএনপি নেতাদের অন্ধকারে রাখা হচ্ছে। এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কোনো কিছু জানেন না।
খালেদা জিয়ার পারিবারিক সূত্রগুলো বলছেন, রাজনৈতিক বাতাবরণের বাইরে তারা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি দেখতে চাইছেন। যদি এটি রাজনীতিকরণ করা হয়, তাহলে তার জন্য খারাপ হবে।
খালেদা জিয়ার পরিবারের এক সদস্য বলেন, এভারকেয়ার চিকিৎসার পর খালেদা জিয়াকে বিদেশে নেয়ার চেষ্টা করা হতে পারে। কিন্তু রাজনৈতিক বলয়ের মধ্যে যদি তার চিকিৎসার বিষয়টি থাকে, তাহলে সরকার তাকে অনুমতি নাও দিতে পারে। আর এ বাস্তবতায় খালেদা জিয়ার পরিবার তার চিকিৎসার বিষয়টিকে আলাদা করে দেখছেন।
এটি বিএনপির মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং নেতাকর্মীরা মনে করছে খালেদা জিয়াকে বিএনপি থেকে পৃথক করার জন্য তার পরিবার দায়ী।
যদি খালেদা জিয়ার সঙ্গে বিএনপির সম্পর্ক ছেদ হয়, তাহলে দলটিতে বড় ধরনের গণপদত্যাগের ঘটনা ঘটতে পারে। তবে এসব অস্থিরতার শেষ কোথায় যাবে, সেটি নির্ভর করবে করোনা পরিস্থিতির পর বিএনপি আসলে নিজেদের মধ্যে বৈঠক করে কি-না এবং রাজনৈতিক কর্মসূচির ওপর।