কার হাতে পতন হচ্ছে নেতানিয়াহুর?
অনলাইন নিউজ পোর্টাল
•
07 মে 2021, 08:24 সকাল
•
529 বার পঠিত
একজন নিজেকে মধ্য-বামপন্থী ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র থাকা উচিত। অন্যজন ধর্মীয় উগ্রপন্থী। তার মতে, ইসরাইলের উচিত অধিকৃত পশ্চিমতীরের অধিকাংশ দখল করে নেয়া।
ইহুদিবাদী দেশটির এই দুই বিরোধী রাজনীতিবিদের মধ্যে কার হাতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পতন ঘটবে? সেটা এখন কেবল সময়ই বলে দিতে পারে।
গত দুবছরে চারটি অমীমাংসিত নির্বাচন হয়েছে ইসরাইলে।
এরপর ইসরাইলের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি ক্ষমতা হারান, তা বিরোধীরা জাতিকে একটি নতুন রাজনৈতিক কর্মসূচির অধীন নিয়ে আসার দরুন হবে না; হবে যদি দুই বিরোধী নেতা সামান্য কিছু ক্ষেত্রে ঐকমত্যে আসেন এবং একটি চুক্তিতে রাজি হয়ে যান।