কালিয়াকৈরে রিভলবারসহ মাদক বিক্রেতা আটক
অনলাইন নিউজ পোর্টাল
•
03 নভেম্বর 2020, 10:57 রাত
•
234 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে একটি রিভলবার ও মাদকসহ আমির হোসেন (২৫) নামে অস্ত্র ও মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের নবীনগরে অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এ এইচ এম আদনান তফাদার।
এ বিষয়ে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এ এইচ এম আদনান তফাদার বাংলানিউজকে বলেন, আটক আমির হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ও মাদক বিক্রির কথা স্বীকার করেছেন৷ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।