শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে অতর্কিত হামলায় নিহত বেড়ে ১৭৫

অনলাইন নিউজ পোর্টাল 28 আগস্ট 2021, 10:43 দুপুর 230 বার পঠিত
কাবুল বিমানবন্দরে অতর্কিত হামলায় নিহত বেড়ে ১৭৫

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান প্রদেশ শাখার ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, তালেবানের এক সূত্রের পাওয়া খবর অনুযায়ী হামিদ কারজাই বিমানবন্দরের গেটের বিস্ফোরণে এখন পর্যন্ত ১৭৫ প্রাণ হারিয়েছেন।

জানা গেছে, কমপক্ষে ২৮ জন সদস্য নিহত হয়েছেন। মৃতদের মধ্যে বেশিরভাগই আফগানিস্তানের বেসামরিক নাগরিক। এছাড়া মার্কিন নিরাপত্তারক্ষী বাহিনীর ১৩ সদস্য, দুজন ব্রিটিশ নাগরিক এবং আরেকজন ব্রিটিশ নাগরিকের শিশু মারা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, বিমানবন্দরের লাগোয়া ব্যারন ক্যাম্পের ভেতরের জটলার মধ্যে বিস্ফোরণ ঘটেছে। যারা আফগানিস্তান ছাড়তে চাইছেন, তারাই ব্যারন ক্যাম্পে জড়ো হয়েছিলেন।