জুলাই-আগষ্টে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
মোহাম্মদ খাইরুল আমিন
•
20 ফেব্রুয়ারি 2025, 11:33 দুপুর
•
243 বার পঠিত
জুলাই-আগষ্টে হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে জেলার পটিয়া উপজেলা থেকে যুবলীগ নেতা শহিদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে পটিয়া পৌর সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শহিদুল পটিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাহুলী এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বাসস’কে বলেন, জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।