বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জমজমের পানি বিক্রি করা যাবে না

মোহাম্মদ খাইরুল আমিন 30 জানুয়ারী 2023, 01:34 দুপুর 224 বার পঠিত
জমজমের পানি বিক্রি করা যাবে না

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ঢাকাসহ সারাদেশে পবিত্র জমজমের পানি বিক্রি বন্ধ থাকবে।সোমবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অংশীজনদের সঙ্গে পবিত্র জমজম কূপের পানি খোলা বাজারে বিক্রি সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আরো জানান  একইসঙ্গে বিজ্ঞাপন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পানি বিক্রির বিষয়টিও নজরদারিতে এনে ব্যবস্থা নেয়া হবে।

সফিকুজ্জামান বলেন, সারাদেশে নানাভাবে পবিত্র জমজমের পানি বিক্রি করা হচ্ছে। কেউ কেউ মার্কেট ব্যতীত সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিজ্ঞাপন দিয়ে পানি বিক্রি করছে। বিআরটিসির মাধ্যমে এসব পেজ বন্ধ করে দেওয়া হবে।

ভোক্তার ডিজি বলেছেন, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে ইসলামে ধর্মীয় ব্যাখ্যা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

জানা যায়, রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রতি লিটার জমজমের পানি বিক্রি হচ্ছে দুই থেকে তিন হাজার টাকায়। এছাড়া প্রতি লিটার পানি বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশ’ টাকাতে।

এর আগে, রোববার দুপুরে বায়তুল মোকাররম মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ব্যবসায়ীদের জমজমের পানি বিক্রি করতে নিষেধ করতে বলা হয়।