ঝিনাইদহে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা
মোহাম্মদ খাইরুল আমিন
•
02 জুন 2022, 08:26 সকাল
•
688 বার পঠিত
ঝিনাইদহে গত বুধবার রাত ৯টার দিকে কোটচাঁদপুরে তসলিমা খাতুন নামে তিন সন্তানের জননী এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জানা যায় উপজেলার দোড়া ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মাঠ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তসলিমা ওই গ্রামের ইজিবাইক চালক আলম মন্ডলের স্ত্রী।
এদিকে কোটচাঁদপুর থানা ওসি মো. মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত ৯টার দিকে খবর পাই লক্ষিপুর মাঠে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কী কারণে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।