বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা, নারীকে ২ বছরের জেল

মোহাম্মদ খাইরুল আমিন 12 ফেব্রুয়ারি 2026, 06:41 বিকাল 149 বার পঠিত
ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা, নারীকে ২ বছরের জেল

ঝালকাঠির নলছিটি উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এ ঘটনা ঘটে বলে জানান ঝালকাঠির অতিরিক্ত জেলা জজ মিস মুক্তা রানী।

দণ্ড পাওয়া ছাবিনা বেগম (৩৪) ওই এলাকার শুক্কুর আলী হাওলাদারের মেয়ে। তিনি ওই কেন্দ্রের ভোটার ছিলেন।

অতিরিক্ত জেলা জজ মুক্তা রানী বলেন, ছাবিনা ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে দায়িত্বপ্রাপ্তদের সন্দেহ হয়। পরে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছাবিনাকে দুই বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান অতিরিক্ত জেলা জজ।