জাতীয় পার্টি জাপা মহাসচিব বাবলু আর নেই
অনলাইন নিউজ পোর্টাল
•
02 অক্টোবর 2021, 10:09 দুপুর
•
465 বার পঠিত
জাতীয় পার্টি (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল ৯টা ১২ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন। তার মরদেহ এখন হাসপাতালেই রাখা আছে।
তবে জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারা কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসবেন। এরপর তারা জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান মনিরুল ইসলাম মিলন। সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা বাবুল দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।