জাতীয় বাজেট অধিবেশনের সমাপ্তি হলো আজ
অনলাইন নিউজ পোর্টাল
•
03 জুলাই 2021, 08:01 রাত
•
238 বার পঠিত
জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশনের আজ সমাপ্তি ঘোষনা করা হয়েছে। সংবিধান অনুযায়ি অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঘোষণা পাঠ করে শোনানোর মাধ্যমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন। শেষ দিনে রেওয়াজ অনুযায়ি সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনি ভাষণ দেন। এছাড়া বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরও বক্তৃতা করেন।
অধিবেশন সমাপ্তির আগে ১৯৭৪ সালের ২৫ সেপ্টম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় দেয়া ভাষনের অডিও ভিডিও শোনানো ও প্রদর্শন করা হয়।