শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাপানে ৫.৮ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে

অনলাইন নিউজ পোর্টাল 28 মার্চ 2021, 03:57 দুপুর 100 বার পঠিত
জাপানে ৫.৮ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে

জাপানে স্থানীয় সময় রবিবার সকাল ৯টা ২৭ মিনিটে  ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে ছিল। তবে, এই ভূমিকম্পের জন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এর আগে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল টোকিও থেকে ৩০৬ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬০ কিলোমিটার। শক্তিশালী ওই ভূমিকম্পে বহু বাড়িঘরের জানালা ভেঙে পড়ে এবং ফুকুশিমায় একটি ভূমিধ্বসের ঘটনা ঘটে।

জাপানের আবহাওয়া সংস্থা সে সময় জানিয়েছিল যে, ওই ভূমিকম্পটি ২০১১ সালের ১১ মার্চের ৯ মাত্রার আরেকটি ভূমিকম্পের পরাঘাত হতে পারে। ১০ বছর আগের ওই ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির আঘাতে জাপানের উত্তরপূর্বাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।