জামিন পেয়েছেন রফিকুল ইসলাম মাদানী
অনলাইন নিউজ পোর্টাল
•
04 নভেম্বর 2021, 11:20 দুপুর
•
293 বার পঠিত
গত ২৮ মার্চ ময়মনসিংহে করা বিস্ফোরক আইনের একটি মামলায় ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তাকে জামিন দিয়ে রুল জারি করেন বিচারপতি মো. হাবিবুল গণি এবং বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ। গত ৩০ সেপ্টেম্বর জামিন আদেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ হেফাজতের হরতালের নামে নাশকতা, ময়মনসিংহ নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাসে আগুন এবং পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে এ মামলা করা হয়।
এর আগে ময়মনসিংহের মামলা এবং গাজীপুরের বাসন থানায় করা এক মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন রফিকুল ইসলাম। তবে আরও মামলা থাকায় তিনি জামিনে মুক্তি পাচ্ছেন না।