বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইটনার হাওড় থেকে তিনটি লাশ উদ্ধার

মোহাম্মদ খাইরুল আমিন 14 জুন 2022, 02:46 দুপুর 244 বার পঠিত
ইটনার হাওড় থেকে তিনটি লাশ উদ্ধার

সোমবার নৌকা ডুবেছিল। দুজন সাঁতরে বেঁচে যান। কিন্তু বাকি তিনজনের খবর পাওয়া যাচ্ছিল না। তাদের আজ পাওয়া গেল। তবে মৃত। কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওর থেকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান আজ সকাল সাড়ে ৯টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়। 

নিহত তিনজন হলেন করিমগঞ্জ উপজেলার নোয়াবাইদ ইউনিয়নের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৬০) ও তার ছেলে ওয়াসিম (৩৫) এবং তাড়াইল উপজেলার দামিহা গ্রামের মাসুদ মিয়া (২৫)।

জানা যায়, সোমবার দুপুরে তাড়াইলের দামিহা থেকে ইটনার বেতাগায় যাচ্ছিলেন তারা। হাওরে মাছ চাষের জন্য নৌকায় করে যাচ্ছিলেন। এন সাহিলা গ্রামের হাওড়ে আসলে সেখানে ঝড়ো বাতাসে নৌকা ডুবে যায়। দুজন সাঁতরে আরেকটি নৌকায় উঠে বেঁচে যান। বাকি তিনজন ছিলেন নিখোঁজ। আজ ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করে।