শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলি সেনার গুলিতে চার হামাস যোদ্ধা নিহত

অনলাইন নিউজ পোর্টাল 27 সেপ্টেম্বর 2021, 01:09 দুপুর 268 বার পঠিত
ইসরায়েলি সেনার গুলিতে চার হামাস যোদ্ধা নিহত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই হয়েছে। এ সময় ইসরায়েলি সেনাদের গুলিতে চার হামাস যোদ্ধা নিহত হয়েছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। স্থানীয় সময় রোববার সংঘাতে এ প্রাণহানির ঘটনা ঘটে। খবর বিবিসি ও আল-জাজিরার।

ইসরায়েলি গণমাধ্যম চারজন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর দিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত জানান, দেশটির সেনারা হামাস সদস্যদের বিরুদ্ধে অভিযানে গিয়ে পরিকল্পিত হামলার শিকার হয়েছে। এ সময় দুজন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে।