ইন্তেকাল করেছেন মুফতি আব্দুস সালাম চাটগামী রহিমাহুল্লাহ
আলেমরা হচ্ছে উম্মতের সেনাপতি। মহান আল্লাহ আলেমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে জ্ঞানকে উঠিয়ে নিবেন। যে আলেম চলে যায় তার জায়গা কখনও পূরণ হয়না।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদরাসার সদ্য নির্বাচিত মহাপরিচালক ও মাদরাসাটির প্রধান মুফতি আব্দুস সালাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে মাদরাসার শুরা কমিটির বৈঠকে তাকে মহাপরিচালক নির্বাচিত করা হয়। এর কিছুক্ষণ পরেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আল্লাহ হযরতকে জান্নাতের বিশেষ মেহমান হিসেবে কবুল করুন।
হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী বিষয় নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, সকাল ১০টায় হাটহাজারী মাদ্রাসার মজলিসে শূরার গুরুত্বপূর্ণ অধিবেশন বসে। বেলা সাড়ে ১১টা দিকে মুফতিয়ে আজম মুফতি আব্দুস সালাম চাটগামী হঠাৎ ইন্তেকাল করেন। তিনি দু’তিন দিন ধরে হালকা জ্বর ও কাশি অনুভব করছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মাদ্রাসা সূত্রে জানা যায়, এদিন সকাল ১০টার দিকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুফতি আব্দুস সালাম চাটগামীকে ‘মহাপরিচালক’ করা হয়। পাশাপাশি মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মাওলানা ইয়াহইয়াকে সহাকারী পরিচালক করা হয়।