বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইলিশ ধরতে প্রস্তুত জেলেরা, মধ্যরাত থেকে উঠছে নিষেধাজ্ঞা

অনলাইন নিউজ পোর্টাল 25 অক্টোবর 2021, 12:34 দুপুর 291 বার পঠিত
ইলিশ ধরতে প্রস্তুত জেলেরা, মধ্যরাত থেকে উঠছে নিষেধাজ্ঞা

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ সোমবার মধ্যরাত থেকে ইলিশ শিকার শুরু করবেন জেলেরা। ফলে জেলেরা এখন ব্যস্ত সময় পার করছেন। নৌকা-জাল প্রস্তুত করা এবং ইলিশ শিকারে যাত্রার জন্য শেষ মুহূর্তে প্রয়োজনীয় কাজ শেষ করছেন তারা। মাছ ধরাকে কেন্দ্র করে জেলা পাড়ার বিরাজ করছে উৎসবের আমেজ।

সোমবার ইলিশ অধ্যুষিত জেলাগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন জেলেপল্লীতে গিয়ে দেখা গেছে, বিভিন্ন ঘাট থেকে জেলেরা মাছ শিকারের উদ্দেশে যাত্রা শুরু করার জন্য বাজারসহ আনুসাঙ্গিক কাজ সম্পন্ন করে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। মধ্যরাত থেকেই ইলিশ শিকারে জেলেরা যাত্রা শুরু করবে।

ইলিশ সম্পদ সংরক্ষণে ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯৫০’ এর অধীন প্রণীত ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস, ১৯৮৫’ অনুযায়ী চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে গত ২৬ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।