বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইইউ রোহিঙ্গা ক্যাম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৫ লাখ ইউরো দেবে

অনলাইন নিউজ পোর্টাল 29 মার্চ 2021, 11:57 দুপুর 80 বার পঠিত
ইইউ রোহিঙ্গা ক্যাম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৫ লাখ ইউরো দেবে

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ৫ লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জরুরি মানবিক সহায়তা হিসেবে এই অর্থ দেবে ইইউ। রবিবার (২৮ মার্চ) ঢাকার ইইউ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে ইইউরোপীয় কমিশনের সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জ্যানেন লেনার্সিক বলেন, অগ্নিকোণ্ডে ক্ষতিগ্রস্ত এক হাজার রোহিঙ্গা পরিবারদের মধ্যে এই অর্থ পানি, স্যানিটেশন, আশ্রায়ন খাতে ব্যয় করা হবে।

২২ মার্চ কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এক ভয়াবহ অগ্নিদুর্ঘটনা ঘটে।