বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হ্রাস পেতে পারে দিন-রাতের তাপমাত্রা

মোহাম্মদ খাইরুল আমিন 04 জানুয়ারী 2022, 02:34 দুপুর 240 বার পঠিত
হ্রাস পেতে পারে দিন-রাতের তাপমাত্রা

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। তবে পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।