বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হেফাজতের ইসলামের কমিটির কার্যনির্বাহী সদস্য সানাউল্লাহ গ্রেপ্তার

অনলাইন নিউজ পোর্টাল 22 এপ্রিল 2021, 03:19 দুপুর 585 বার পঠিত
হেফাজতের ইসলামের কমিটির কার্যনির্বাহী সদস্য সানাউল্লাহ গ্রেপ্তার

 হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির কার্যনির্বাহী সদস্য সানাউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ।

 গত ২৯ মার্চ পল্টন থানায় করা মামলায় এজাহারনামীয় ৩২ নম্বর আসামি হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির কার্যনির্বাহী সদস্য মাওলানা সানাউল্লাহ। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জের সিংগাইর থেকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা এক মামলায় হেফাজতে ইসলামের অন্যতম নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
 সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়েরকৃত মামলার আসামি খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার বিকেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহসভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর খুরশিদ আলম কাসেমীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ। রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেন।

আমির খুরশিদ আলম কাসেমীর বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি মামুনুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।