বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হেফাজতে ইসলামের বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ফারুকী গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল 22 মে 2021, 03:57 দুপুর 696 বার পঠিত
হেফাজতে ইসলামের বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ফারুকী গ্রেফতার

হেফাজতে ইসলামের  কমিটির আমির ও বর্তমান কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান বাসসকে এ তথ্য জানান।
চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান বলেন, শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।