বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হবিগঞ্জে সদর উপজেলায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

মোহাম্মদ খাইরুল আমিন 24 জুলাই 2022, 10:53 দুপুর 288 বার পঠিত
হবিগঞ্জে সদর উপজেলায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

হবিগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গত  শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মৃত শুকুর আলী সদর উপজেলার পইল ইউনিয়নের চানপুর গ্রামের ছমেদ আলীর ছেলে।

এদিকে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা বলেন, শুকুর আলী বাড়ির পার্শ্ববর্তী কদমতলী নামক স্থানে নিজের কৃষি জমি দেখতে গিয়েছিলেন। এ সময় তিনি বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।