বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হবিগঞ্জে বাটা, স্বপ্নসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মোহাম্মদ খাইরুল আমিন 20 এপ্রিল 2022, 07:31 বিকাল 647 বার পঠিত
হবিগঞ্জে বাটা, স্বপ্নসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ জেলা সদরে আজ ‘বাটা’ জুতায় মূল্যের পুরোনা স্টিকারের উপরে নতুন করে অধিক মূল্যের স্টিকার লাগানোর দায়ে বাটার নিজস্ব শো-রুমকে ৪০ হাজার টাকা এবং একই ধরনের অপরাধে ‘স্বপ্ন’র শো-রুমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। 

আজ বুধবার দুপুরে জেলায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়েছে। 

এ বিষয়ে দেবানন্দ সিনহা জানান, অভিযানকালে দেখা যায় হবিগঞ্জ শহরের কালীবাড়ী সড়কে বাটা’র নিজস্ব শো-রুমে জুতার মূল্যের পুরোনা স্টিকারের উপরে নতুন করে অধিক মূল্যের স্টিকার লাগানোর অপরাধে তাদেরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, একই ধরনের অপরাধে ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একই এলাকায় অবস্থিত ‘মসকো সুজ’কে ক্রয়মূল্যের চেয়ে অধিকমূল্যে জুতা বিক্রির অপরাধে চাঁচহাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানকালে হবিগঞ্জে র‌্যাব-৯-এর একটি টিম অংশগ্রহণ করে।