বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হাসপাতালেই ভোটার হচ্ছেন অভ্যুত্থানে আহতরা

মোহাম্মদ খাইরুল আমিন 21 জানুয়ারী 2025, 04:04 দুপুর 165 বার পঠিত
হাসপাতালেই ভোটার হচ্ছেন অভ্যুত্থানে আহতরা

কুমিল্লার দেবিদ্বারের ভোটার মীর আব্দুল গফুর কলেজের শিক্ষার্থী ইয়াসির আরাফাত এনআইডি সংশোধনের কাজ সারছিলেন।

আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “৪ অগাস্ট থেকেই আহত অবস্থায় আছি। ছাত্রলীগের হামলায় কোমরের মাজা ভেঙে গেছে।

“তারপর থেকে পিজি হাসপাতালে ভর্তি হয়েছি। আজ এনআইডি কার্ডের কিছু ভুল সংশোধন করতে এখানে এসেছি।”

এর আগে মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির, সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন, প্রবাসীর সেবা শাখার পরিচালক আব্দুল মমিন সরকার অন্যরা এ সেবা কার্যক্রম পরিদর্শনে করেন।

ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে নারী, পুরুষ ও হিজড়া জনগোষ্ঠীর ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ শুরু হয় সোমবার, যা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন, তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ এবং আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তরের সুযোগ থাকবে এ হালনাগাদে।

নিবন্ধনের জন্য এবার ভোটারযোগ্য প্রায় ১৯ লাখ নাগরিকের তথ্য সংগ্রহ হতে পারে বলে মনে করছে ইসি।