বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা: গাজীপুরে আরও ১৭ জন গ্রেপ্তার

ওএনপি২৪ নিউজ ডেস্ক 06 মে 2025, 10:15 রাত 242 বার পঠিত
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা: গাজীপুরে আরও ১৭ জন গ্রেপ্তার

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নতুন করে আরও ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাসন থানা পুলিশ ও ডিবি এসব ব্যক্তিকে আটক করে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে এ ঘটনায় ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার হওয়া প্রত্যেকের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায়। এ সময় গাড়ির কাচ ভেঙে গেলে তিনি হাতে আঘাত পান। এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে আল আমিন খন্দকার ১০০ জনকে আসামি করে বাসন থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই এলাকায় অভিযান শুরু হয় এবং এ পর্যন্ত মোট ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।