গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে চারজনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
02 অক্টোবর 2021, 09:45 সকাল
•
339 বার পঠিত
রাজশাহী মেডিকেল হাসপাতালে করোনা ওয়ার্ডে একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে। গত শুক্রবার থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে মৃত্যু হয়েছে চারজনের। আগের দিন দুইজনের মৃত্যু হয়েছিল।
মৃতদের মধ্যে রাজশাহীর একজন ও নওগাঁর তিনজন। মৃতদের মধ্যে একজনের করোনা পজেটিভ ছিল। অন্য তিনজন উপসর্গ নিয়ে মারা যান।
পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১০৩ জন। রাজশাহীতে শনাক্তের হার ৭ দশমিক ৫৩ শতাংশ।