গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫ শনাক্ত ২৮৯
অনলাইন নিউজ পোর্টাল
•
26 অক্টোবর 2021, 08:15 সকাল
•
236 বার পঠিত
করোনাভাইরাসের দাপট কমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৮৯ জন। তবে আগের দিন ২৭৫ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এ সময় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। এর আগের দিন মারা গিয়েছিল ৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার আরও কমে এসেছে। শনাক্তের হার এক দশমিক ৩৯ শতাংশ। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২৮৯ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৬৭ হাজার ৯৮১ জন।