গত ২৪ ঘণ্টায় করোনাশূন্য চট্টগ্রাম
মোহাম্মদ খাইরুল আমিন
•
18 সেপ্টেম্বর 2022, 11:22 দুপুর
•
246 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কারো করোনা শনাক্ত হয়নি। শুদু তাই নয় কারো মৃত্যুও হয়নি। আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।
আরো জানা যায়, নগরীতে ৯৩ হাজার ৮৯৯ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৯০০ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৭৯৯ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।