গত ২৪ ঘন্টায় দেশজুড়ে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৮৯৭
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে নতুন শনাক্ত হয়েছে ৮৯৭ জন। এ নিয়ে শনাক্তের হার নেমেছে ৩ দশমিক ৬৫ শতাংশে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জনে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৭ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন রোববার (২৭ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে ৯ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৮৬৪ জনের।
সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৭৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন।
২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ।