গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৭৫
অনলাইন নিউজ পোর্টাল
•
24 অক্টোবর 2021, 06:13 বিকাল
•
293 বার পঠিত
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৩ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনে।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার করোনায় ৯ জন মারা যান। আর শনাক্ত হন ২৭৮ জন।
তবে এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৪৮৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ।