বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গণপরিবহন চলবে আজ রাত পর্যন্ত: মালিক সমিতি

অনলাইন নিউজ পোর্টাল 01 আগস্ট 2021, 11:32 দুপুর 438 বার পঠিত
গণপরিবহন চলবে আজ রাত পর্যন্ত: মালিক সমিতি

গার্মেন্টসসহ সব কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রোববার রাত পর্যন্ত গণপরিবহন চলবে বলে জানিয়েছেন পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েতুল্লাহ।

শনিবার রাতে খন্দকার এনায়েতুল্লাহ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে এর আগে রোববার দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত হয়েছিল।

এর আগে সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা এবং শিমুলিয়া-বাংলাবাজার এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রোববার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে।