গণবিজ্ঞপ্তি: ৬৮ হাজার ৩৯০ শিক্ষক নিয়োগ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগ দিতে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বুধবার ২১ ডিসেম্বর ২০২২, সন্ধ্যায় এনটিআরসিএ সদস্য ( শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান ) এ বি এম শওকত ইকবাল শাহীসের স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।
স্কুল-কলেজে পর্যায়ে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৩৬ হাজার ৮৮২ শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। ২৯ ডিসেম্বর ২০২২ থেকে অনলাইন আবেদন শুরু হবে।
পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ ওয়েবসাইট লিমিটেডের ওয়েবসাইটে ngi.teletalk.com.bd ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় প্রকাশ করা হবে। একই দিন ও সময়ের পর থেকে আবেদন করা যাবে।
আবেদনকারীর যোগ্যতা:
১. সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে।
২. এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধাতালিকার অন্তর্ভুক্ত থাকতে হবে।
৩. মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে।
শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেখার জন্য এনটিআরসিএর ওয়েবসাইটের ‘চতুর্থ গণবিজ্ঞপ্তি’ নামক সেবা বক্সে ক্লিক করতে হবে।