গাজীপুরে ভুয়া হাসপাতালের আড়ালে বিদেশি অনুদান হরিলুট
ওএনপি২৪ নিউজ ডেস্ক
•
27 আগস্ট 2025, 11:42 রাত
•
652 বার পঠিত
ভুয়া হাসপাতালের আড়ালে বিদেশি অনুদান আত্মসাৎ: গাজীপুরে ‘সিনিয়র সিটিজেন হাসপাতাল’ নিয়ে বিতর্ক
গাজীপুরে ডাঃ সামনুন তাহার একটি বিতর্কিত প্রকল্প ‘সিনিয়র সিটিজেন হাসপাতাল’ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, তিনি একটি জরাজীর্ণ বাড়ির সামনে সাইনবোর্ড টাঙিয়ে আন্তর্জাতিক সংস্থা থেকে অনুদান সংগ্রহ করছেন, অথচ সেখানে কোনো চিকিৎসাসেবা কার্যকরভাবে চলছে না।
স্থানীয় বাসিন্দা রহিমা বেগম জানান, “দুর্ভোগে থাকা মানুষদের সাহায্যের নামে টাকা নেওয়া হয়, কিন্তু কোনো ওষুধ বা ডাক্তার দেখা যায় না।” অভিযোগ রয়েছে, এই ফান্ডের মাধ্যমে ডাঃ সামনুন তাহা বারিধারার বিলাসবহুল অ্যাপার্টমেন্টসহ ৩০০-৪০০ কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন।