বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে ঝুটের গুদাম-বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে

মোহাম্মদ খাইরুল আমিন 07 অক্টোবর 2022, 10:21 দুপুর 286 বার পঠিত
গাজীপুরে ঝুটের গুদাম-বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামে ভয়াবহ ভাবে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

জানা যায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুট গুদামের আগুন লাগে। ঝুটের গুদামের আগুন আশপাশের বসতবাড়িতেও ছড়িয়ে পড়ে।  গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আনতে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট কাজ শুরু করে।

পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি।