শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাইবান্ধায় বাসের চাপায় নিহত ৩

মোহাম্মদ খাইরুল আমিন 27 এপ্রিল 2022, 01:01 দুপুর 210 বার পঠিত
গাইবান্ধায় বাসের চাপায় নিহত ৩

রংপুর-ঢাকা মহাসড়কে ঝরে গেল তিনটি তাজা প্রাণ। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস চাপা দেয় ব্যাটারিচালিত অটোভ্যানকে। তাতে চালকসহ তিনজন নিহত হয়েছেন। 

দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল ৮টার পর। পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রূপ কুমার জানান, রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুরের বিটিসি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

যারা মারা গেছেন তারা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার মধ্য চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে তাজু মিয়া (২৫), একই এলাকার দুলা মাস্টারের ছেলে সবুজ মিয়া (৩০) এবং পলাশবাড়ী উপজেলার দাড়িয়াপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে ভ্যানচালক সোহেল মিয়া (৩৫)।

জানা গেছে, তাজু ও সবুজ তাদের নিজস্ব ক্ষেতের সবজি বিক্রির জন্য সোহেলের অটোভ্যানে করে বাজারে নিয়ে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নিউ সাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে চাপা দেয়।

এতে তাজু ও সোহেল ঘটনাস্থলেই মারা যান। সবুজকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মরদেহ তিনটি পুলিশ উদ্ধার করেছে। আটক করা হয়েছে বাসটিকে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।