বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফুটবল খুজঁতে গিয়ে বেরিয়ে এল সুড়ঙ্গ

অনলাইন নিউজ পোর্টাল 15 জুন 2021, 03:35 দুপুর 704 বার পঠিত
ফুটবল খুজঁতে গিয়ে বেরিয়ে এল সুড়ঙ্গ

 কিছু ছেলেরা মাঠে ফুটবল খেলছিল।কিছুক্ষণ পর বলটি হারিয়ে যায় ,তারপর  ফুটবল খুজঁতে গিয়ে বেরিয়ে এল সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট সোনালী ব্যাংক শাখার পাশের একটি মাদ্রাসার কক্ষ থেকে। স্থানীয় ও পুলিশের ধারণা, ব্যাংকে ডাকাতির জন্য সুড়ঙ্গটি খোঁড়া হতে পারে।

সুড়ঙ্গের সন্ধান পাওয়ার  বিষয়টি জানাজানি হওয়ার পর গতকাল সোমবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মিঠাপুকুর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গীর হাটে ওই ব্যাংকের পাশেই ফখরুল উলুম সিনিয়র মাদ্রাসা । ওই মাদ্রাসার একটি কক্ষে কে বা কারা সুড়ঙ্গ আকৃতির একটি বড় গর্ত খুঁড়ে রাখে। যেখানে সুড়ঙ্গটি খোঁড়া হয়েছে তার পাশে বড় পাকা রাস্তার সেপটিক ট্যাঙ্কের পরে ব্যাংকটি। করোনার কারণে মাদ্রাসাটি বন্ধ রয়েছে। গতকাল সোমবার বিকেলে ওই মাদ্রাসার মাঠে ফুটবল খেলা হচ্ছিলো।

একপর্যায়ে ফুটবলটি মাদ্রাসা ভিতর থেকে ফুটবল আনতে যায় এক কিশোর। সে প্রথমে সুড়ঙ্গটি দেখতে পায়। গোলাকৃতি ও বেশ কয়েক ফুট গভীর ছিল সুড়ঙ্গটি। বিষয়টি জানাজানি হলে, ঘটনাস্থলে পুলিশ আসেন।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুড়ঙ্গ আকৃতির একটি গর্ত পেয়েছি। ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে এটি করা হয়েছিল কিনা তা বলা যাচ্ছেনা না। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষ নিরাপত্তা আরও জোরদার করেছে।'