শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্প,

মোহাম্মদ খাইরুল আমিন 10 অক্টোবর 2025, 10:55 দুপুর 178 বার পঠিত
ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্প,

 ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপ মিন্দানাওয়ের উপকূলে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। ফিলিপাইনের ভূতাত্ত্বিক সংস্থা শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ‘আগামী দুই ঘণ্টার মধ্যে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।’

সংস্থাটি এই অঞ্চলের উপকূলীয় বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে সরে যাওয়ার অথবা আরও ভেতরের দিকে চলে যাওয়ার জন্য জোরালো পরামর্শ দিয়েছে।