ফের করোনায় কমলো শনাক্ত ও মৃত্যু
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৫৪০ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় চারশ। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৩ লাখ ৩১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে।
নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৩ হাজার ৩৯৪ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৬০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫৪ কোটি ৪ লাখ ৮৭ হাজার ৯৫০ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ফ্রান্সে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৩৯৭ জন। করোনা মহামারির শুরু থেকে এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৯১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৮ হাজার ৭৪৯ জন মারা গেছেন।