বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফের ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

মোহাম্মদ খাইরুল আমিন 08 অক্টোবর 2022, 02:39 দুপুর 281 বার পঠিত
ফের  ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
এদিকে পূর্বাভাসে আরো জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী ও যশোরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সিলেটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে এবং রোববার সূর্যোদয় ভোর ৫টা ৫৩ মিনিটে।